ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ৪৯৮ জন, মৃত্যু ১
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪৫
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬২ জন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯৮ জন। এরমধ্যে ঢাকায় ৩২৫ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১৭৩ জন ভর্তি হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৩২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪২৮ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪১ হাজার ৪৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৯৭১ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ৫১০ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ৬৪১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১২ হাজার ১৮ জন।
ইউডি/সুপ্ত

