‘টাইগার ৩’-তে নতুন নায়িকা!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:০০
২০২৩ সালের ঈদ ও দিওয়ালিতে ডাবল ধামাকা নিয়ে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। এ সময়ে মুক্তি পাবে তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ও ‘টাইগার থ্রি’ নামের দুটি সিনেমা।
নতুন খবর হচ্ছে, ‘টাইগার ৩’-এর সেটে নাকি দেখা মিলেছে নতুন নায়িকার। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে তাকে।
নতুন এ নায়িকাকে নিয়ে বলিউডজুড়ে আলোচনার কমতি নেই। জানা গেছে, নতুন এই মুখ হচ্ছেন টেলিভিশন এবং ওটিটি তারকা ঋদ্ধি ডোগরা। ‘মর্যাদা লেকিন কাব তাক?’, ‘সাবিত্রী’, ‘ও আপনা সা’-সহ বহু টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। তাকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য ম্যারিড ওম্যান’-এ।
ইউডি/সুপ্ত

