টি-টোয়েন্টি বিশ্বকাপ: রুদ্ধশ্বাস জয়ের পরও অপেক্ষায় অস্ট্রেলিয়া
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:১০
টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একটি উত্তেজনাপূর্ণ লড়াই। এবার স্বাগতিক অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিয়েছিলো এশিয়ার উদিয়মান দল আফগানিস্তান। তবে শেষতক মাত্র ৪ রানের জয় পায় স্বাগতিকরা। তাতেও শেষ নয়, সেমিফাইনালে দৌড়ে এখন তাদের তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে রশিদ খানের ঝড়ো ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে আফগানরা। তাতে ৪ রানে জয় পায় ফিঞ্চ বাহিনী।
আগামীকাল শনিবার (০৫ নভেম্বর) ইংল্যান্ড যদি লঙ্কানদের কাছে হারে তবেই সেমির টিকিট পাওয়া সম্ভব অস্ট্রেলিয়ার। শনিবার টেবিলের তিন দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট যেহেতু সমান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই অগ্রীমভাবে রান রেটই বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে।
তাই আজ শীর্ষে থাকা নিউজিল্যান্ডকে রান রেটে পেছনে ফেলতে ১৮৫ রানে জিততে হতো অস্ট্রেলিয়ার।
কিন্তু অজি দল ৮ উইকেটে কেবল ১৬৮ রান করতে পেরেছে। তার পর বোলিংয়ে সুযোগ ছিল যদি আফগানদের ১০৬ বা আরও কম রানে আটকাতে পারে। তাহলে আরেক ফেভারিট ইংল্যান্ডকেও রান রেটে ছাড়িয়ে যেতে পারতো। কিন্তু সেটাও হয়নি। আফগানরা অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়ে ৭ উইকেটে ১৬৪ রান করতে পেরেছে।
ইউডি/সুপ্ত

