গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৩০

গত সপ্তাহে (২৯ অক্টোবর-০৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১২১টির দর বেড়েছে, ৪৬টির দর কমেছে, ২২২টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৯টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে নাভানা ফার্মার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সপ্তাহের শুরুতে নাভানা ফার্মার উদ্বোধনী দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০৯ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫৮ টাকা ৫০ পয়সা বা ১১৪.৪৮ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ২৮.৪৩ শতাংশ,এডিএন টেলিকমের ২৪.৫৫ শতাংশ, আমরা নেটওয়ার্কের ২২.৫৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২১.৭৩ শতাংশ, লুবরেফেরে ২১.৬৬ শতাংশ, আমরা টেকনোলজির ২১.৪১ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ২০.১৬ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ১৮.৪৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading