আজ মা হচ্ছেন আলিয়া

আজ মা হচ্ছেন আলিয়া
ছবি: ইন্সটাগ্রাম

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৫৪

ভাট ও কাপুর পরিবারে আজ টান টান উত্তেজনা বিরাজ করছে। কেননা অপেক্ষার প্রহর শেষ হতে চলছে। আজ ৬ নভেম্বর যেকোনো সময় মা হতে পারেন আলিয়া ভাট। তিনি যেন নির্বিঘ্নে সন্তানের জন্ম দিতে পারেন তার সব ব্যবস্থা করে ফেলেছে কাপুর পরিবার। সকাল সকাল ভর্তি করা হয়েছে হাসপাতালে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

মুম্বাইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে আলিয়াকে। মানসিকভাবে বেশ শক্ত রয়েছেন তিনি। এসময় ছুড়ি-কাঁচির নিচে যাওয়ার ইচ্ছা নেই তার। সন্তানকে প্রাকৃতিক উপায়ে পৃথিবীতে আনতে চাচ্ছেন তিনি। কেননা অনেকেই বলেছেন, সিজারিয়ান ডেলিভারি ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে। একারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে সন্তান প্রসবের ঠিক শেষ সময়ে এসে সৌন্দর্য উপচে পড়ছে আলিয়ার। তাই দেখে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরা। ২৮ নভেম্বর এ তারকার জন্মদিন। সবাই ভেবে রেখেছেন, নতুন অতিথিকে নিয়ে ধুমধাম করে পালন করা হবে তার এবারের জন্মদিন।

একটি সুত্র জানিয়েছে, মা হওয়ার জন্য আলিয়ার প্রস্তুতি ছিল দেখার মতো। প্রসবকালীন সময়টা মসৃণ করে তুলতে তিনি বেশ নিয়মের মধ্য দিয়ে গেছেন। বিশেষভাবে শরীরের যত্ন নিয়েছেন, নিয়মিত বিশ্রাম করেছেন। সেইসঙ্গে সকালে উঠে যোগব্যায়াম, শরীরচর্চাও করেছেন নিয়মিত।

আলিয়ার নতুন অতিথির আগমন উপলক্ষে বলিউডের বাতাসেও ভেসে বেড়াচ্ছে আনন্দ। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার কোলে ফুটফুটে শিশুর হাসি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading