লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২০
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ১০৪ কোটি ৯২ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮০ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার টাকার। ওরিয়ন ফার্মার ৮০ কোটি ৩০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বসুন্ধরা পেপার, লাফার্জ হোলসিম, জেএমআই হসপিটাল এবং কেডিএস এক্সেসরিজ।
ইউডি/সুপ্ত

