দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৩

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৬ প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দর বেড়েছে, ৯১টির দর কমেছে, ২১৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে চার্টার্ড ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত বৃহস্পতিবারবার চার্টার্ড ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ রবিবার কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৯.৯৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৯৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৯৪ শতাংশ, সিনোবাংলার ৯.৯২ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৭.৮৭ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৭.২৬ শতাংশ, লাফার্জ হোলসিমের ৬.২১ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৫.২৬ শতাংশ এবং ইস্টার্ন হাউজিংয়ের ৪.৯৯ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading