দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৪ প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দর বেড়েছে, ৯৭টির দর কমেছে, ২০৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেনেক্স ইনফোসিসের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল রবিবার জেনেক্স ইনফোসিসের ক্লোজিং দর ছিল ৯৬ টাকা ১০ পয়সা। সোমবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০৫ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সোমবার কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ৯.৯৭ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ৯.৯৪ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৯.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৯.৬৮ শতাংশ, চার্টার্ড ইন্সুরেন্সের ৯.৬৫ শতাংশ, লুব রেফের ৯.৬৪ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৭.৯৪ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৭.২৮ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের ৬.১৯ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading