রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ পেছানোর নেপথ্যে মহামারি ও যুদ্ধ: নসরুল হামিদ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ পেছানোর নেপথ্যে মহামারি ও যুদ্ধ: নসরুল হামিদ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১০

মহামারি করোনা ভাইরান ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ পিছিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (০৯ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ ভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন ব্যবস্থাপনা নিয়ে সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে। কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে।

তিনি আরও বলেন, কাজ চলমান আছে। কোভিডের কারণে কিছুটা পিছিয়েছে। সাবস্টেশনের কাজ দুপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তারপরও আশা করছি নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading