দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৭ প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, ১০৪টির দর কমেছে, ২১৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে চার্টার্ড ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার চার্টার্ড ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ২১ টাকা ২০ পয়সা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ বুধবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুডসের ৮.৭৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.২০ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৩ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৬.৩২ শতাংশ, পেপার প্রসিসিংয়ের ৬.২৪ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৫.৭৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫.০৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.২৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.২১ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading