টেনিস ফেডারেশনের সভাপতি নৌ প্রতিমন্ত্রী খালিদ
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ২০:৪৫
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি হয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (০৯ নভেম্বর) নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব পাওয়া খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমি মাত্র চিঠি পেয়েছি। দায়িত্ব নেয়ার পরে বলা যাবে কী কী করা সম্ভব। আগে দায়িত্বটা গ্রহণ করি।
২০১৭ সালের ৩০ জানুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সভাপতি ও গোলাম মোরশেদকে সাধারণ সম্পাদক করে এ ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। তার আগেও টেনিস ফেডারেশনের দায়িত্ব সামলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ইউডি/সুপ্ত

