চমক ছাড়াই ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

চমক ছাড়াই ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১০:৩০

ফ্রান্সের কাছে হেরে গত বিশ্বকাপে রানার্সআপ হওয়া ক্রোয়েশিয়া কাতার অভিযানের দল ঘোষণা করেছে। ২৬ জনের এই দলে নেই কোনও চমক।

রিয়াল মাদ্রিদের লুকা মদরিচের নেতৃত্বে দল বাছাই করেছেন প্রধান কোচ জ্লাৎকো দালিচ। ৩৭ বছর বয়সী মিডফিল্ডার তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। দলে আছেন মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাচিচ, দেজান লভরেন, ইভান পেরিসিচ ও দোমাগোজ ভিদার মতো অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়রা।

এসি মিলানের আন্তে রেবিচ ইনজুরির কারণে প্রত্যাশিতভাবে জায়গা পাননি। আগামী ২৩ নভেম্বর মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ক্রোয়েশিয়া। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ কানাডা ও বেলজিয়াম।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: ডোমিনিক লিভাকোভিচ, ইভো গ্রিবিচ, ইভিকা ইভুসিচ।

ডিফেন্ডার: জোসিপ স্তানিসিচ, বোর্না সোসা, জোসকা গিভারদিওল, দেজান লভরেন, বোর্না বারিসিচ, ডোমাগোজ ভিদা, জোসিপ জুরানোভিচ, মার্টিন আরলিচ, জোসিপ সুতালো।

মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, ক্রিস্টিয়ান জাকিচ, লোভরো মাজের, লুকা সুচিচ।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, মার্কো লিভাজা, ব্রুনো পেতকোছি, মিসলাভ ওরসিচ, আন্তে বুদিমির।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading