ইংল্যান্ডের লক্ষ্য ১৬৯ রান

ইংল্যান্ডের লক্ষ্য ১৬৯ রান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে বৃহস্পতিবার ইন্ডিয়ার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে ইন্ডিয়া।

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানে লোকেশ রাহুলের উইকেট হারায় ইন্ডিয়া। শুরুতেই উইকেটের ধাক্কা খাওয়া দলটি প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান করে। ধীরে ধীরে রানের গতি বাড়ান বিরাট কোহলি-রোহিত শর্মা। তবে তাতে ৬ ওভারে ৩৮ রানের বেশি করতে পারেনি ইন্ডিয়ানরা।

দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রোহিত। ইন্ডিয়ার অধিনায়ককে ফিরিয়ে সে জুটি ভাঙেন ক্রিস জর্ডান। বড় স্কোর করতে পারেননি সুর্যকুমার যাদবও। ১০ বলে ১৪ রান করে ফিরেছেন আদিল রশিদের বলে।

চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় জুটি গড়েন কোহলি। ৩৯ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলে আউট হন ডানহাতি তারকা এ ব্যাটার। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তার ৩৩ বলে ৬৩ রানের ইনিংসে ১৬৮ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২ উয়িকেট নিয়েছেন জর্ডান। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও স্যাম কারান।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading