বৈশ্বিক কারণে অর্থনীতিতে প্রভাব পড়েছে: সালমান এফ রহমান

বৈশ্বিক কারণে অর্থনীতিতে প্রভাব পড়েছে: সালমান এফ রহমান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৪

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘বৈশ্বিক প্রেক্ষাপটে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’ এ নিয়ে কেউ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত শিল্পাঞ্চল পুলিশের এক বছরপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অর্থনীতির মূল চালিকাশক্তি গার্মেন্টস খাত। এজন্য অনুকূল পরিবেশ তৈরির এবং নানা রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শিল্পাঞ্চল পুলিশ গঠিত হয়। সেই শিল্পপুলিশ শ্রমিকদের জন্য কাজ করছে, সেই সঙ্গে মালিকদের জন্যও তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

সালমান এফ রহমান বলেন, ‘শ্রমিক-মালিক সম্পর্ক দক্ষ ম্যানেজমেন্টের ওপরে নির্ভর করে। দক্ষ ম্যানেজমেন্ট থাকলে সেখানে শ্রমিকদের সঙ্গে সমস্যা কম হয়। ৯০ ভাগ সমস্যা ম্যানেজমেন্টের কারণে হয়। শ্রমিকদের চাহিদা বেশি নয়, তাদের ঠিকমতো ব্যবহার করতে পারলে কোনও সমস্যা হয় না। গার্মেন্টসের লোকজন কোনও সমস্যা সৃষ্টি করে না।’ যারা বাইরে থেকে আসে, তাদের ইন্ধনে সব সমস্যার সূত্রপাত হয় বলে মন্তব্য করেন তিনি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading