জিমে শরীরচর্চার সময় ইন্ডিয়ান অভিনেতার মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ২১:১৫
জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্ডিয়ার টেলিভিশন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। শুক্রবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৪৬ বছর।
ইন্ডিয়ান গণমাধ্যম জানায় , জিমে অসুস্থ হয়ে পড়লে অভিনেতা সিদ্ধান্তকে দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট সিদ্ধান্তর চিকিৎসা করেন চিকিৎসকরা। তবে শেষরক্ষা হয়নি।
উল্লেখ্য, দীর্ঘ দুই দশক ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সিদ্ধান্ত। হিন্দি ভাষার ‘কুসুম’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেতা।
ইউডি/সুপ্ত

