অদ্ভুত চোটে ম্যাক্সওয়েল: থাকছেন না ইংল্যান্ড সিরিজে

অদ্ভুত চোটে ম্যাক্সওয়েল: থাকছেন না ইংল্যান্ড সিরিজে

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ২০:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অদ্ভুত চোট পেলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মেলবোর্নে গতকাল শনিবার সন্ধ্যায় এক বন্ধুর ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে যান ম্যাক্সওয়েল। বাড়ির পেছন দিকে উঠানে সেই বন্ধুর সঙ্গে দৌড়ানোর সময় পা পিছলে পড়ে যান তারা দুজন। তখন সেই বন্ধুর পায়ের নিচে ম্যাক্সওয়েলের পা আটকে যায়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে, সেই বন্ধুর তেমন কিছু হয়নি। তবে ম্যাক্সওয়েলকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে পায়ের ফিবুলা হাড়ে ফাটল ধরা পড়ে। রবিবার (১৩ নভেম্বর) সকালে তার ভাঙা পায়ের অস্ত্রোপচার করা হয়েছে।

আপাতত ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। তবে তাকে আরও লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে বিগ ব্যাশ লিগেও খেলা হবে না তার। দুই-এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

ইংল্যান্ড সিরিজের দলে ম্যাক্সওয়েলের বদলি হিসেবে নেওয়া হয়েছে শন অ্যাবটকে। গত সেপ্টেম্বরে ইন্ডিয়া সফরে সবশেষ জাতীয় দলে হয়ে খেলেছেন ৩০ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার। অ্যাডিলেডে আগামী ১৭ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিডনিতে ও মেলবোর্নে পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২২ নভেম্বর।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading