বিশ্বচ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের দরকার ১৩৮ রান

বিশ্বচ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের দরকার ১৩৮ রান

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৫

ইংল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতেই পারলেন না পাকিস্তানের ব্যাটাররা। যা একটু লড়াই করলেন অধিনায়ক বাবর আজম ও মিডল অর্ডার ব্যাটার শান মাসুদ।আর তাতে ভর করে ইংলিশদের সামনে ১৩৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ইংলিশ পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খেয়েছেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এরপর ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানের বলে রিজওয়ান (১৫) বোল্ড হয়ে ফিরলে ভাঙে দুজনের ২৯ রানের জুটি। রিজওয়ানের বিদায়ের পর তিনে নামা মোহাম্মদ হারিস (৮) ফেরেন দ্রুতই। ১২তম ওভারে বোলার রশিদের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানি অধিনায়ক। বিদায়ের আগে বাবরের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩২ রান।

বাবরের পর ইফতিখার আহমেদ বিদায় নেন বেন স্টোকসের বলে; রানের খাতা খোলার আগেই। এরপর হাল ধরেন শান মাসুদ। ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু দলকে ১২০ রানের কোটা পার করিয়ে বিদায় নেন তিনি। স্যাম কারানের দ্বিতীয় শিকার হওয়ার আগে ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৮ রান আসে শানের ব্যাট থেকে।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বল হাতে ইংল্যান্ডের কারান ৩টি এবং আদিল রশিদ ও ক্রিস জর্ডান ২টি করে উইকেট নেন। বাকি উইকেট স্টোকসের।

ইউডি/সুপ্ত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading