কাতারে বিশ্বকাপ রেশ শুরু, ফিরেছে ট্রফিও

কাতারে বিশ্বকাপ রেশ শুরু, ফিরেছে ট্রফিও

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৫

গ্রেটেস্ট শো অন দ্য আর্থ শুরু হতে যাচ্ছে ক’দিন পরেই। আয়োজক কাতারে তার রেশ ইতোমধ্যেই চলে এসেছে। বিশ্ব ফুটবলের অন্যতম বিতর্কিত স্বাগতিক হিসেবে কাতারের দিকে চোখ এখন পুরো বিশ্বের, বর্ণিল রঙে সুসজ্জিত পুরো দোহায় এখন শুধুমাত্র বল মাঠে গড়ানোর অপেক্ষা। কাতারে ফিরেছে কাঙ্খিত বিশ্বকাপ ট্রফিও।অংশগ্রহণকরী দলগুলো একে একে কাতারে আসতে শুরু করেছে।

বিশাল এই ক্রীড়াযজ্ঞকে সামনে রেখে দোহার রাস্তাগুলোতে ইতোমধ্যেই ব্যারিয়ার দেয়া হয়েছে, মেট্রো স্টেশন ও স্টেডিয়ামগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোড়ালো করা হয়েছে। আয়াজকরা জানিয়েছেন ৩.১ মিলিয়ন টিকিটের মধ্যে ২.৯ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গেছে। এখনো ফিফার টিকিট বিক্রয় কেন্দ্রগুলোতে হাজারো সমর্থকদের ভিড় প্রতিদিনই বাড়ছে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রিয় দলকে সমর্থন করতে কাতারে ইতোমধ্যেই সমর্থকদেওর সমাগম লক্ষ্য করা গেছে। ইতোমধ্যেই দেশটির নিরাপত্তা ব্যবস্থাও যথাসম্ভব জোড়দার করা হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading