পুঁজিবাজার: কাল থেকে লেনদেন নতুন সূচিতে

পুঁজিবাজার: কাল থেকে লেনদেন নতুন সূচিতে

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ২২:৩০

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য অফিসের মত পুঁজিবাজারে লেনদেনের সময়সূচীতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে পুঁজিবাজারে সকাল ১০টায় শুরু হবে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,আগামীকাল থেকে সকাল ১০টায় পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। যা বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। প্রি-ওপেনিং সময় সকাল ৯টা ৫৫ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত। আর পোস্ট-ক্লোজিং সময় দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে গত ৮ নভেম্বর বিএসইসি জানিয়েছিল ১৫ নভেম্বর থেকে শেয়ারবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টায় থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত হবে। আর প্রি-ওপেনিং সময় ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছিল। আর পোস্ট-ক্লোজিং সময় নির্ধারণ করা হয়েছিল ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading