৩৩ মাস পর অবশেষে শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

৩৩ মাস পর অবশেষে শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৩০

বিজ্ঞপ্তি দেওয়ার ৩৩ মাস পর অবশেষে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ।আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্কুল পর্যায়ের এবং পরদিন ৩১ ডিসেম্বর একই সময়ে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে।

সোমবার (১৪ নভেম্বর) এনটিআরসিএ পরিচালক (পমূপ্র) তাহসিনুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই তারিখ জানানো হয়। এনটিআরসিএ ১৭তম শিক্ষক নিবন্ধনের এই বিজ্ঞপ্তি দিয়েছিল ২০২০ সালের ২৩ জানুয়ারি । সেখানে বলা হয়েছিল, ওই বছরের ১৫ মে সকালে স্কুল পর্যায়ের এবং বিকালে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ এবং ৮ আগস্ট।

কিন্তু সে বছর মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধের পাশাপাশি নিয়োগ পরীক্ষাও স্থগিত হয়ে যায়। সংক্রমণ কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় নতুন করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা করলো এনটিআরসিএ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading