দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:২৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে, ২৬১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল রবিবার (১৩ নভেম্বর) ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৯৫৯ টাকা ২০ পয়সা। সোমবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩৮ টাকা ৫০ পয়সা। তাতে সোমবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২০ টাকা ৭০ পয়সা বা ১২.৫৮ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মার ১১.৮৯ শতাংশ, সিনোবাংলার ১০ শতাংশ, নাভানা ফার্মার ৯.৯৭ শতাংশ, জেএমআই হসপিটালের ৯.৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৭৬ শতাংশ, বিডিকমের ৯.৭৬ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৮.৭৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৮.৭৫ শতাংশ এবং জেমিনি সী ফুডের ৮.৭৩ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

