গায়ের রঙের জন্য হেনস্তা হতে হয়েছিলো: মিঠুন
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ২১:৩০
ইন্ডিয়ার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী চান না তাকে নিয়ে কোনও বায়োপিক নির্মাণ হোক। তিনি বলেন, আমি চাই না, আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি অন্য কেউ সেই কষ্টের মুখোমুখি হোক, তা অন্য কেউ ভোগ করুক। সেই কারণে চাই না আমার ওপর বায়োপিক তৈরি হোক। আমার জীবন কাউকে প্রভাবিত করবে না। বরং উল্টোটাই হতে পারে। মানসিক ভাবে ভেঙে দিতে পারে। তেমনটা হোক সেটা আমি চাই না।’
‘সারেগামাপা লিটল চ্যাম্পস’ টিভি অনুষ্ঠানে অভিমানের সুরে কষ্টের দিনগুলো স্মরণ করে মিঠুন বলেন,নিজের গায়ের রঙের জন্য পদে পদে হেনস্তা হতে হয়েছে আমাকে। চূড়ান্ত অসম্মানের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমন দিন গিয়েছে যে খালি পেটে ঘুমাতে হয়েছে। একা একাই কেঁদেছি। এমন অনেক দিন হয়েছে, যখন ফুটপাতই ছিল আমার আশ্রয়। আমি কিংবদন্তি হতে পেরেছি অসংখ্য হিট দিয়েছি বলে নয়, বরং আমি আমার কষ্টগুলো চেপে রেখেছি সে জন্যই।
ইউডি/সুপ্ত

