২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা ট্রাম্পের

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা ট্রাম্পের

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১০:১৫

২০২৪ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিএনএন জানায়, কয়েকশ সমর্থকের উপস্থিতিতে ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন ধারা অব্যাহত রাখতে আমি আজ রাতে আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা ঘোষণা করছি।’ এ সময় সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ট্রাম্পের একজন সহকারী আমেরিকার ফেডারেল নির্বাচন কমিশনে ট্রাম্পের নির্বাচন সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন। এ সময় ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে বলরুমে জড়ো হওয়া কয়েকশ সমর্থককে অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প। ৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে।’

আমেরিকার ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের বয়স দাঁড়াবে ৭৮ বছর। রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তিনি ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading