ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৪০

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রায় ৯ মাস চলমান। এমন পরিস্থিতিতে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে। ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে রাশিয়া দেশটির যে ক্ষতি করেছে, এ জন্য ক্ষতিপূরণ দাবি করে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের এ পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ওই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি বাংলাদেশসহ ৭৩টি দেশ- খবর রয়টার্স’র।

সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাব গৃহীত হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য এবং ইউক্রেনে আক্রমণের ফলে সৃষ্ট ক্ষয়-ক্ষতির জন্য প্রত্যাবাসন ও প্রতিকার ব্যবস্থা তৈরির জন্য রাশিয়াকে জবাবদিহি করার আহ্বান জানানো হয় ওই প্রস্তাবে।

৯৪টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি- বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, মিসর, ইন্দোনেশিয়া, ইসরায়েল, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাসহ মোট ৭৩ দেশ।

অপরদিকে চীন, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া ও সিরিয়াসহ ১৪টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবে ইউক্রেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী হতে হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে। যার মধ্যে আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদের লঙ্ঘন, সেইসাথে আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনসহ রাশিয়াকে অবশ্যই তার অন্যায় কাজের সকল (আন্তর্জাতিক) আইনি পরিণতি বহন করতে হবে। ক্ষতিপূরণ বহন করা এবং এই ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যেকোনো ক্ষয়-ক্ষতির দায়িত্বও রাশিয়াকে নিতে হবে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading