পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৬ নভেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনেদেন শেষ হয়। এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত ছিলো। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন তলানিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৪৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ৯২ কোটি ৪০ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসইতে ৫৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমেছে। বুধবার সিএসইতে ৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading