পরিবেশ সচেতনতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পুনাকের
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:১০
পরিবেশ সচেতনতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পরিবেশ সচেতনতায় ‘প্লাস্টিক, পলিথিন বর্জন করি: পরিবেশবান্ধব জীবন গড়ি’ শীর্ষক এক র্যালির আয়োজন করে তারা। বুধবার (১৬ নভেম্বর) পুনাক সভাপতি তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়।
এ সময় মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুস্থ ও সুন্দর জীবনের জন্য পরিবেশ সংরক্ষণে সচেতন থাকাতে হবে।পুনাকের সাধারণ সম্পাদক নাসিম আমীন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা র্যালি শুরুর আগে বক্তব্য রাখেন।
র্যালিতে পুনাক নেতা, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যরা অংশ নেন। র্যালিটি রাজধানীর রমনা পুনাক ভবন থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাব ঢাকার সামনে এসে ইউটার্ন করে ডিবি অফিসের সামনে শেষ হয়।
ইউডি/সুপ্ত

