অক্ষয় বিহীন ‘হেরা ফেরি থ্রি’:স্তব্ধ সুনীল

অক্ষয় বিহীন ‘হেরা ফেরি থ্রি’:স্তব্ধ সুনীল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৪৫

সুনীল শেঠি, অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হেরা ফেরি’। এ সিনেমা ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০০০ সালে। অর্ধযুগের বিরতি ভেঙে নির্মিত হয় সিনেমাটির দ্বিতীয় পার্ট। এ সিনেমা ফ্যাঞ্চাইজিতে রাজু চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন অক্ষয়।

দীর্ঘ দিন ধরে গুঞ্জন উড়ছে, নির্মিত হতে যাচ্ছে এ সিনেমার তৃতীয় পার্ট। সম্প্রতি সিনেমাটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। কিন্তু অক্ষয়ের পরিবর্তে এতে চুক্তিবদ্ধ হয়েছেন কার্তিক আরিয়ান। এ নিয়ে বলিপাড়ায় তুমুল আলোচনা চলছে। কয়েক দিন আগে সিনেমাটিতে না থাকার কারণ ব্যাখ্যা করেন অক্ষয় কুমার। তার সরে যাওয়ার খবরটি আগে জানতেন না সুনীল শেঠি।

এ বিষয়ে মিড-ডের সঙ্গে কথা বলেন সুনীল। তার ভাষায়—‘সবকিছু ঠিকই ছিল। কিন্তু আকস্মিকভাবে কি হলো তা জানি না। আমি একটি প্রচারের কাজে ব্যস্ত ছিলাম। আমি ফিরোজের (প্রযোজক) সঙ্গে কথা বলব। কেন কীভাবে এমনটা হলো তা জানতে চাইব। অক্ষয়, পরেশ ও আমি এ সিনেমার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু অক্ষয়ের সরে যাওয়ার খবর আমাকে স্তব্ধ করে দিয়েছে।’

অক্ষয়কে ছাড়া এ সিনেমা অসম্পূর্ণ বলে মনে করেন সুনীল। এ অভিনেতা বলেন, ‘‘অক্ষয়কে ছাড়া ‘হেরা ফেরি থ্রি’ অসম্পূর্ণ। রাজু, বাবু ও শ্যাম এ সিনেমার আইকনিক চরিত্র। আর এই যাত্রা আমরা একসঙ্গে শুরু করেছিলাম। সবকিছু ঠিক করার জন্য আমি একবার চেষ্টা করব।’’

‘হেরা ফেরি থ্রি’ সিনেমায় অভিনয় না করার তথ্যটি এর আগে হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করে অক্ষয় কুমার বলেন—‘এটি আমার জীবন ও ক্যারিয়ারের একটি অংশ। এ সিনেমার অংশ না হতে পেরে আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। এ সিনেমার বিষয়বস্তু ও সৃজনশীল পার্ট যেভাবে তৈরি করা হয়েছে তা নিয়ে আমি সন্তুষ্ট নই। যার কারণে সিনেমাটি থেকে সরে এসেছি।’

প্রথম পার্টের মতো ‘হেরা ফেরি থ্রি’ সিনেমাও পরিচালনা করছেন প্রিয়দর্শন। এটি প্রযোজনা করছেন ফিরোজ নাদিয়াদওয়ালা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading