বেনাপোলে নিষিদ্ধ ইন্ডিয়ার ওষুধ জব্দ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৯
যশোরের বেনাপোল চেকপোস্টে স্টোরের আড়ালে অবৈধ ও নিষিদ্ধ ওষুধের ব্যবসা করার সময় একটি স্টোর থেকে অবৈধ পথে আসা ইন্ডিয়ার ওষধের একটি চালান জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বেনাপোল চেকপোস্টের একটি স্টোর থেকে এ ওষুধের চালানটি জব্দ করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ইন্ডিয়া থেকে বিপুল পরিমাণ ঔষধের চালান এনে, বেনাপোল চেকপোস্টের একটি স্টোরে জমা করছে এক যুবক। এমন খবরে, চেকপোস্টের ওই স্টোরে অভিযান চালিয়ে সেখান থেকে ১২০০ পাতা ওষুধ জব্দ করা হয়।
এসময় ওই স্টোরের মালিক বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের জীবন কুমার (২৪) নামে এক যুবক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইউডি/জয়নাল/কেএস

