সাবেক স্বামীর উৎসাহে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়: কীর্তি

সাবেক স্বামীর উৎসাহে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়: কীর্তি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১১:২০

বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি। এক যুগের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। গত মাসের শেষের দিকে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ফোর মোর শর্টস প্লিজ’-এর তৃতীয় সিজন। এ সিরিজে বেশ কিছু অন্তঃরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন কীর্তি।

এ সিরিজে সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে খোলামেলা কথা বলেছেন কীর্তি। তার ভাষায়—‘সিরিজটিতে অন্তঃরঙ্গ দৃশ্যে চারটি মেয়ের লুক আলাদা আলাদা ছিল। তাদের কেউ একটু বেশি আতঙ্কগ্রস্ত ছিল; আবার কারো কাছে এটি কোনো বিষয়ই ছিল না। আমিও এমন অবস্থায় স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। এটি আমার জন্য খুবই সাহসী মুহূর্ত ছিল।’

অন্তঃরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য প্রাক্তন স্বামীর পরামর্শ গ্রহণ করেন কীর্তি। তা উল্লেখ করে তিনি বলেন, ‘‘২০১৬ সালে আমার বিয়ে হয়। এখানে একটি কথা বলতে চাই, আমার প্রাক্তন স্বামী সাহিলের মধ্যে বিন্দুমাত্র নিরাপত্তাহীনতা ছিল না। সাহিল কখনো বলেনি, ‘তুমি পর্দায় চুমু খেতে পারবে না বা কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারবে না।’ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এই চিত্র বিপরীত। সাহিল আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য সহযোগিতা করেছে। এমনকী, এ বিষয়ে সাহিল আমাকে পরামর্শও দিয়েছে।’’

পাঁচ বছর সংসার করার পর দাম্পত্য জীবনের ইতি টানেন কীর্তি-সাহিল। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিবাহবিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এ বিষয়ে কীর্তি বলেন, ‘সাহিলের সঙ্গে একসঙ্গে না থাকলেও, আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। যেকোনো বিষয়ে সাহিলকে আমি পাশে পাই।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading