অবশেষে ঢাকায় এলেন নোরা ফাতেহি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৪০
সব বাধা পেরিয়ে ঢাকায় এসেছেন বলিউডের তুমুল জনপ্রিয় হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই অভিনেত্রী।
উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন নোরা। ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’-এর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। উইমেন লিডারশিপ করপোরেশনের অফিশিয়াল ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেন—‘আলহামদুলিল্লাহ! অবশেষে নোরা ফাতেহি ঢাকায় পৌঁছেছেন।’
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট খোলা হবে বিকাল ৪টায়। তা ছাড়াও ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন নোরা ফাতেহি।
অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে বাংলাদেশি তারকারাও অংশ নেবেন বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোরা ফাতেহিকে নিয়ে যাওয়া হয়েছে লা মেরিডিয়ান হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সব আনুষ্ঠানিকতা শেষে নোরা ফাতেহি আগামীকাল (১৯ নভেম্বর) শনিবার বিকেলে বাংলাদেশ ত্যাগ করবেন।
ইউডি/কেএস

