সিলেটে বিএনপির সমাবেশ: বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে পুলিশ

সিলেটে বিএনপির সমাবেশ: বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে পুলিশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৫

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সর্তক অবস্থানে রয়েছে নগর পুলিশ। আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে নগরীর প্রবেশপথসহ ১৯টি স্থানে পুলিশের চেকপোস্ট বাসানো হবে। শুক্রবার (১৮ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। শনিবার সমাবেশের দিন সাদা পোশাকসহ নয় শতাধিক পুলিশ থাকবে সিলেট নগরীতে। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবইল টিম থাকবে।

সিলেট নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটি আট বিভাগ ও দুই সাংগঠনিক বিভাগে সমাবেশ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে (সাংগঠনিক বিভাগ) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউডি/সুপ্ত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading