বিএনপির কারণেই পরিবহন ধর্মঘট হচ্ছে: রেলমন্ত্রী

বিএনপির কারণেই পরিবহন ধর্মঘট হচ্ছে: রেলমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৩০

বিএনপির কারণেই পরিবহন ধর্মঘট হচ্ছে উল্লেখ করে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিএনপি ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করে। মানুষকে বিভক্ত করে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। পরিবহন শ্রমিকেরা তাদের সন্ত্রাসের শিকার হয়েছিল, পরিবহন শ্রমিকদের তারা পুড়িয়ে মেরেছিল, তাদের গাড়িঘোড়া জ্বালিয়ে দিয়েছিল। আর সেজন্যই আজকে যেখানেই বিএনপি সমাবেশ করে শ্রমিকরা সেখানেই ধর্মঘটের ডাক দেয়।’

আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভায় ৫৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘আবারও সেই সন্ত্রাসীবাহিনী, যাদের পৃষ্ঠপোষক হলো বিএনপি, তারা আবার মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে।’

সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজা। এতে আরও বক্তব্য দেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নিশিখা আশা প্রমুখ।

এর আগে উদ্বোধন শেষে ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন মন্ত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading