ফুটবল বিশ্বকাপে জঙ্গি হামলার ছক

ফুটবল বিশ্বকাপে জঙ্গি হামলার ছক

উত্তরদক্ষিণ/বাসস । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৩২

আজ থেকে শুরু হতে যাওয়া কাতারে বিশ্বকাপে জঙ্গি হামলার ছক কষছে ইসলামিক স্টেট (আইএস)-এর সমর্থকরা। স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজোন প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন হামলার পরিকল্পনা করছে আইএস সমর্থকরা।

লা রাজোন প্রতিবেদনে বলা হয়েছে- কিছু আইএসআইএস সমর্থকরা মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে হামলার ডাক দিয়েছে। যারা বিশ্বমঞ্চে আইএস-এর বিরোধিতা করে আসছে তাদের জানান দিতেই এ হামলার লক্ষ্য সন্ত্রাসী গোষ্ঠিটির।

টেলিগ্রাম দিয়ে যে সব বার্তা দেয়া হয়েছে, তা’হল এমন : ‘পরিস্কার অভিযান চলছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে আপনার গোল করুন। গোল ফাঁকা আছে।’ আইএস-এর সমর্থকরা হিংসাত্মক ঘটনা এবং জৈবিক কাজের দিকে নজর দিয়েছে। তারা মনে করছে, এটিই সুবর্ণ সুযোগ। সারা বিশ্বের অনেক শত্রু দেশের অনেক মানুষকে একসাথে পাওয়া কঠিন । তাই যা করার, এখানেই করতে হবে।

সন্ত্রাসীরা বেলজিয়াম, কানাডা, ফ্রান্সের মত দেশগুলোর দিকে ইঙ্গিত করছে। যদিও তারা নির্দিষ্ট কোন দেশকে লক্ষ্য করেনি। কোন ফুটবল দলের উপরে আক্রমণের কথা বলেনি তারা। যেসব দর্শক কাতারে খেলা দেখতে এসেছেন, তাদের কথাও বলা হয়েছে।

টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দু’টি ‘ইনফোগ্রাফিক্স’ শেয়ার করা হয়েছে। প্রথমটিতে আইএসআইএসকে হারাতে জন্য যেসব দেশ জোটবদ্ধ ছিলো তাদের দেখা যাচ্ছে। দ্বিতীয়টিতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া জাতীয় দলের তালিকা দেখাচ্ছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading