চালু হলো ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

চালু হলো ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট
আমেরিকায় গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ট্রাম্প উসকে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এর পর থেকেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১৪

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু করা হয়েছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটি চালু করা হবে কি না, এ নিয়ে গতকাল শনিবার একটি জরিপ করেন টুইটারের নতুন মালিক ধনকুবের ইলন মাস্ক। জরিপে ট্রাম্পের পক্ষে বেশি ভোট পড়ায় নিষেধাজ্ঞা তুলে নেন মাস্ক।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাস্কের করা জরিপে অংশ নেন প্রায় ১ কোটি ৫১ লাখ মানুষ। সেখানে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট চালু করার পক্ষে ৫১ দশমিক ৮ শতাংশ ভোট পড়ে।

এদিকে, টুইটারে ফিরে নাও আসতে পারেন সাবেক এই প্রেসিডেন্ট। এর আগে এ ব্যাপারে ট্রাম্প জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ফিরে আসার কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না।

আমেরিকায় গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ট্রাম্প উসকে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এর পর থেকেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading