সারাদেশে আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সারাদেশে আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৫

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পালিয়ে যাওয়ার খবর প্রকাশের পর সারাদেশে আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ নিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত প্রশাসন থেকে রবিবার (২০ নভেম্বর) অধস্তন আদালতগুলোতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মাদ সাইফুর রহমান জানিয়েছেন।

গণমাধ্যমকে তিনি আরও বলেন, সারাদেশের অধস্তন আদালতগুলোতে নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মৌখিকভাবে জানিয়েছে। আজ দুপুরে পুরান ঢাকার আদালত পাড়ায় ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ পালিয়ে যায় জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক অভিজিৎ রায় হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি। তারা হলেন: মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।

এ ঘটনার পর পলাতক দুই আসামির খোঁজে পুলিশ মাঠে নেমেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, বেলা ১২টার দিকে তারা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading