চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক নিপুন: আপিল বিভাগ
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১১:৫১
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নিপুন আক্তার। হাইকোর্টের রায় স্থগিত করে সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়।
এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিপুন আক্তার। এফডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এর আগে বেশ কয়েকবার মামলার শুনানির তারিখ পরিবর্তন হয়।
এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে তা স্থগিত ও স্থিতিবস্থা দেয় চেম্বার জজ আদালত।
গত ২৪ ফেব্রুয়ারি নায়িকা নিপুন আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। পরবর্তীতে নিপুনও জায়েদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।
ইউডি/এআই

