লুকাকুকে নিয়ে শঙ্কায় বেলজিয়াম
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১১:৫৫
চলতি মৌসুমের শুরু থেকে হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে ছিলেন রোমেলু লুকাকু। গত মাসে মাঠে ফেরেন। তার ক্লাব ইন্টার মিলানের হয়ে দুটি ম্যাচে খেলেন বদলি হিসেবে। এরপর আবার হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান ২৯ বছর বয়সী এই ফুটবলার। তাই শঙ্কার জায়গা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হতে যাচ্ছে। বেলজিয়ামের প্রথম দুই ম্যাচে এই তারকা স্ট্রাইকারের খেলার নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
‘এফ’ গ্রুপে আগামী বুধবার কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বেলজিয়ামের বিশ্বকাপ অভিযান। সেই ম্যাচের পাশাপাশি আগামী ২৭ নভেম্বর মরক্কোর বিপক্ষেও খেলতে হতে পারে প্রথম পছন্দের স্ট্রাইকারকে ছাড়াই।
বেলজিয়াম দল থেকে জানানো হয়, দলের থেকে আলাদা অনুশীলন করছেন লুকাকুকে। প্রথম দুই ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রতিদিন লুকাকুর পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে এবং এই মুহূর্তে বেলজিয়ামের লক্ষ্য আগামী ১ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের জন্য তাকে প্রস্তুত করা।
ইউডি/সুপ্ত

