পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও (২১ নভেম্বর) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিনও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৩ মাস আগের অবস্থানে নেমে গেছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমেছে। অন্যদিকে, সিএসইতে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৩৫১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ৭০ কোটি ৯৮ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার ডিএসইতে ৪২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯০ পয়েন্টে।অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading