ফুটবলারদের ফোন করে উৎসাহ দিলেন বাইডেন
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০৫
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে আমেরিকা। সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচটি। বিশ্বকাপে মাঠে নামার আগে আমেরিকার ফুটবলারদের ফোন করে উৎসাহ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
ম্যাচের আগে বাইডেন ফোনে বলেন, ‘আমি জানি, আমাদের দলে বিশ্বের সেরা কিছু ফুটবলার রয়েছে। খেলোয়াড়রা তাদের সেরা পারফরম্যান্সের মাধ্যমে দেশকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরতে যাচ্ছে। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। সবটুকু দিয়ে লড়াই করুন, পরিবার ও দেশের জন্য পারফর্ম করুন।’
প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলটির ফুটবলার ও কোচিং স্টাফ।
কোচ গ্রেগ বারহেলটার বলেন, ‘মিস্টার বাইডেন, এটি আমাদের জন্য খুবই সুন্দর একটি বার্তা। পুরো টিম আপনার বার্তা গ্রহণ করেছে। আমরা সত্যি আপনার এ ধরনের সাপোর্টে খুব খুশি। আমাদের প্রথম ম্যাচের জন্য আমরা পুরোপুরিভাবে প্রস্তুত। দলের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ’।
কাতার বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে আছে আমেরিকা। গ্রুপ পর্বে ওয়েলস ছাড়াও তাদের অন্য দুই প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ইরান ও হ্যারি কেইনের ইংল্যান্ড।
ইউডি/এআই

