মঙ্গল থেকে আসবে ধুলো-পাথর: সিনেমার মতো এগোচ্ছে নাসা

মঙ্গল থেকে আসবে ধুলো-পাথর: সিনেমার মতো এগোচ্ছে নাসা

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৩৫

মঙ্গলপৃষ্ঠের ধুলো-পাথরের নমুনা পৃথিবীতে ফেরত এনে পরীক্ষা চালাতে চায় নাসা। সে লক্ষ্য অর্জনে অভিনব এক পরিকল্পনা করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি; হলিউডি সিনেমার আভাস মিলছে পরিকল্পনার অ্যানিমেশন ভিডিওতে।

সম্প্রতি মঙ্গল থেকে পাথরের নমুনা ফেরানোর পরিকল্পনার এনিমেটেড ভিডিও প্রকাশ করেছে নাসার ‘জেট প্রোপালশন ল্যাবরেটরি (জেপিএল)’-এর ইউটিউব চ্যানেল।
জেপিএলের ভিডিও অনুযায়ী, প্রথমে মঙ্গলে একটি নতুন মাহকাশযান পাঠাবে নাসা, যা পুরনো একটি রোভারের সঙ্গে দেখা করবে মঙ্গলপৃষ্ঠে। রোভারের কাছ থেকে নেওয়া পাথরের নমুনাবাহী টেস্টটিউব রকেটে পুড়ে ছুড়ে দেবে মহাকাশে। মহাকাশে টেস্টটিউবের কন্টেইনারটি সংগ্রহ করবে ভিন্ন আরেকটি মহাকাশযান যা পৃথিবীতে ফিরবে ওই নমুনা নিয়ে।

নাসা

এ পরিকল্পনার বিস্তারিত ভিডিওতে তুলে ধরেছে নাসা। ভিডিওর দৃশ্যায়নকেও হালকা করে দেখার সুযোগ নেই, পুরো পরিকল্পনার রোমাঞ্চর অনুভূতি নাসা ভিডিওতে তুলে ধরতে সফল হয়েছে বলে মন্তব্য প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। সিনেট জানিয়েছে, মার্স রোভার পারসিভ্যারেন্সের সংগৃহিত নমুনা পৃথিবীতে এনে আরও বিস্তারিত গবেষণা চালানোর পরিকল্পনা করছে নাসা। এক্ষেত্রে পরিকল্পনাটি জটিল হলেও অসম্ভব নয়।

অ্যানিমেশন ভিডিওতে মিশনের সকল জটিল দিকগুলো বেশ স্পষ্টভাবেই উপস্থাপন করেছে নাসা। মঙ্গলের মাটি-পাথরের নমুনা বিশ্লেষণ করে প্রাচীণ জীবাণুর সন্ধান পাওয়ার আশা করছেন গবেষকরা। তবে, সেই আশা বাস্তবে পরিণত হওয়ার আগে পৃথিবীর গবেষকদের হাতে পৌঁছাতে হবে সেসব পাথরের নমুনা।

তবে সব পরিকল্পনা মতো এগোলে এবং মাঝপথে বড় কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়লে, ২০২৮ সাল নাগাদ মঙ্গলের উদ্দেশ্যে ‘স্যাম্পল রিট্রিভাল ল্যান্ডার’ উৎক্ষেপণ করবে নাসা। ২০৩০’এর দশকের মাঝামাঝি সময়ে নাসার গবেষকদের হাতে এসে পৌঁছাবে মঙ্গলের মাটি-পাথরের নমুনা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading