স্ট্রোক করে হাসপাতালে বিচারপতি এ এস এম মুবিন

স্ট্রোক করে হাসপাতালে বিচারপতি এ এস এম মুবিন

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন স্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রনজু।

বিচারপতি এ এস এম মুবিন শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে স্টোক করেন। পরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান রাহেদুল ইসলাম। এই আইনজীবী বিচারপতি এ এস এম মুবিনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চেয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, `বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব এ এস এম আব্দুল মোবিন (যিনি বিজয় -৭১ ভবনের ১১নং বেঞ্চের প্রিজাইডিং জাজ) স্যার রাত ২টায় স্ট্রোক করেছেন। স্যার এখন ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি, আল্লাহ তায়ালা যেন স্যারকে দ্রুত সুস্থতা দান করেন।’

বিচারপতি এ এস এম মুবিন ১৯৮৫ সালে সিলেট বারে যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করেন। ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৮-২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০১৮ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাটুলিতে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading