আমেরিকার সুপারশপে বন্দুক হামলা, নিহত ১০

আমেরিকার সুপারশপে বন্দুক হামলা, নিহত ১০
চলতি সপ্তাহের শনিবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংসে ‘ক্লাব কিউ’ নামে একটি সমকামী নাইটক্লাবে বন্দুকহামলায় পাঁচজন নিহত ও ১৮ জন আহত হন।

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১০

আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের চেসাপিক শহরের একটি ওয়ালমার্ট স্টোরে মঙ্গলবার রাতে এক বন্দুকধারী গুলি করে অন্তত ১০ জনকে হত্যা করেছে। শহরের কর্মকর্তারা জানয়িছেন, বন্দুকধারীও মারা গেছেন।

বুধবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে নিউইয়ক টাইমস জানিয়েছে, চেসাপিক পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ বিভাগ রাত ১০ টার দিকে ওয়ালমার্টের অভ্যন্তরে গুলি চালানোর খবর পায়। অফিসাররা যখন দোকানে প্রবেশ করে, তারা অনেক নিহত এবং একাধিক আহত ব্যক্তিকে দেখতে পায়।

কোসিনস্কি বলেন, বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্দুকধারী একজন কর্মচারী কি না বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কি না তা এখনও জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

তিন দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয় গণগুলির ঘটনা এটি। চলতি সপ্তাহের শনিবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংসে ‘ক্লাব কিউ’ নামে একটি সমকামী নাইটক্লাবে বন্দুকহামলায় পাঁচজন নিহত ও ১৮ জন আহত হন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading