রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ২৯তম অভিষেক ও দায়িত্ব হস্তান্তর
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৪৫
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২৯তম অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের লেক ভিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ গর্ভণর রোটারীয়ান ইঞ্জিনিয়ার এম.এ ওহাব।
সাতক্ষীরার ২৯তম অভিষেক অনুষ্ঠানে ২০২২-২৩ এর প্রেসিডেন্ট’র নিকট ২০২১-২২ এর প্রেসিডেন্ট দায়িতভার হস্তান্তর করেন। এসময় রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র নেতৃবৃন্দ ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারি মো. মশিউর রহমান (বাবু)।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারীয়ান আশরাফুজ্জামান নান্নু, রোটারীয়ার ইব্রাহীম খলিল আল-জাহিদ পিনাক, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভনর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু, ডিস্ট্রিক ৩২৮১ সেক্রেটারী জেনারেল রোটারীয়ান আরিফ জেফাটিক, ডিস্ট্রিক সেক্রেটারী মাহবুব আলম, রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারি মো. মশিউর রহমান (বাবু), ডিস্ট্রিক এডিটর পিপি মাহমুদুল হক সাগর, পিপি ডা. সুশান্ত কুমার ঘোষ, আই পিপি সফিউল ইসলাম, পিপি ভুধর সরকার, রোটারীয়ান হাবিবুর রহমান হবি, পিপি মাগফুর রহমান, পিপি রোটারিয়ান সৈয়দ হাসান মাহমুদ প্রমুখ।
ইউডি/সুপ্ত

