মাঠ ও মাঠের বাইরে আলোচনায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৬
সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ঘিড়ে পর্তুগালের মাঠ ও মাঠের বাইরের আলোচনা কখনই শেষ হয়নি। কাতার বিশ্বকাপের আগেও তার ব্যতিক্রম ছিলনা। দলের অন্যতম কান্ডারি এই খেলোয়াড়কে বাদ দিয়ে জাতীয় দল যে গত প্রায় দুই দশক কিছুই চিন্তা করতে পারেনি। আগামীকাল দোহার স্টেডিয়াম ৯৭৪’এ ঘানার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১০টায় বিশ্বকাপ যাত্রা শুরু করার আগে ঘুড়ে ফিরে সেই রোনাল্ডোই পর্তুগাল শিবিরে আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে আসছেন।
গ্রুপ-এইচ’এ ফার্নান্দো সান্তোসের পর্তুগালকে পরবর্তী দুই ম্যাচে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে হবে। একইসাথে রাউন্ডে যেতে হলে তাদের আফ্রিকান প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেই নিজেদের পথ সুগম করতে হবে।
পর্তুগালকে ঘিরে মাঠ ও মাঠের বাইরে সাম্প্রতিক সময়ে যত হেডলাইন হয়েছে তার সবটাই ম্যানচেস্টার ইউনাইটেডের সুপারস্টার রোনাল্ডোকে নিয়ে। বিশ্বকাপের ঠিক আগে সাক্ষাৎকার দিতে গিয়ে ক্লাব সম্পর্কে বোমা ফাটিয়ে আলোচনায় এসেছে রোনাল্ডো। যে কারনে বিশ্বকাপে মাঠে নামার আগেই ইউনাইটেডের সাথে সম্পর্ক শেষের বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। যদিও সপ্তাহের শুরুতে এক সংবাদ সম্মেলনে রোনাল্ডো শুধুমাত্র ফুটবলের উপর মনোযোগী হতে সবাইকে আমন্ত্রন জানিয়েছেন। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী বেশ কয়েকটি বিশ্বকাপে ব্যর্থতার পর শেষ পর্যন্ত পর্তুগালকে নিজের শেষ শিরোপা উপহার দিতে মুখিয়ে আছেন।
আইকনিক ফুটবল জাতি হিসেবে পরিচিত হলেও পর্তুগাল শুধুমাত্র ১৯৬৬ ও ২০০৬ সালে দুইবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করেছিল। গত পাঁচ আসরের মধ্যে চারটিতেই শেষ ১৬’র পর আর যেতে পারেনি। চার বছর আগে এবারের গ্রুপের আরেক দল উরুগুয়েল কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নিয়েছিল পর্তুগীজরা। বিশ^কাপের চূড়ান্ত পর্বে নিজেদের শেষ ১১টি ম্যাচের মাত্র তিনটিতে জয়ী হয়েছে। যদিও গত বৃহস্পতিবার শেষ প্রস্ততি ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কাতারের প্রস্তুতিটা ভালই সেড়ে নিয়েছে রোনাল্ডো বাহিনী।
ইউডি/এজেএস

