পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনির
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২৪
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে টুইটারে এ তথ্য জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরের নাম ঘোষণা করেন। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী আওরঙ্গজেব টুইটবার্তায় আরও জানান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ।
ছয় বছর পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার পর চলতি মাসের ২৯ নভেম্বর অবসর নেবেন জেনারেল কামার জাভেদ বাজওয়া।
তিনি ২০২৬ সালে তিন বছর মেয়াদে সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। পরে সে মেয়াদ আরও একদফা বাড়ানো হয়।
ইউডি/এআই

