অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনালদো

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনালদো

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১০

কাতার বিশ্বকাপের পঞ্চম দিনে বৃহস্পতিবার (২৪ মাঠে নামছে ইউরোপের জায়ান্ট পর্তুগাল। আবু আবুউদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ঘানার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০০৬ বিশ্বকাপের সেমি ফাইনালিস্টরা।

তবে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দাঁড়িয়ে আছেন অনন্য এক রেকর্ডের সামনে।

পরিসংখ্যানের দিক দিয়ে পর্তুগিজ কিংবদন্তি রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করেছেন এবং ক্লাব এবং দেশের হয়ে ৮০০টিরও বেশি গোল করা একমাত্র ব্যক্তি তিনি। ২০০৬ সালের বিশ্বকাপে নিজের দেশের হয়ে প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলেছিলেন রোনালদো। এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন এই পর্তুগিজ তারকা। সেই সঙ্গে সবাইকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি তার সামনে।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী, ক্রিশ্চিয়ানো রোনালদো পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করেছেন এবং ক্লাব এবং দেশের হয়ে ৮০০ টিরও বেশি গোল করা একমাত্র ব্যক্তি। ফিফা বিশ্বকাপে ১৭ ম্যাচে সাতটি গোল করেছেন এই স্ট্রাইকার। আজ কাতারে গোলের দেখা পেলেই পাঁচটি বিশ্বকাপে গোল করা ইতিহাসের একমাত্র ফুটবলার হবেন তিনি।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading