আদালতের অনুমতি ছাড়া সম্পাদক খালিদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
২০২০ সালের ৩০ জুলাই বিভিন্ন ব্যাংকে ‘আইনি উত্স’ ছাড়া ৪২ কোটি টাকা জমা দেওয়ার অভিযোগে খালিদীর বিরুদ্ধে মামলা করে দুদক।
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:০৪
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা চলমান থাকায় আদালতের অনুমতি ছাড়া অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন। একইসঙ্গে দুদকের মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের বৈধতা প্রশ্নে রুল নিষ্পত্তির জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তৌফিক ইমরোজ খালিদীর আইনজীবী মোহাম্মদ শাহারিয়ার বিপ্লব জানান, নিম্ন আদালতের দেওয়া জামিনের অপব্যবহার করেননি খালিদী।
খালিদী ‘‘ভুয়া নথি’’ তৈরি করে অবৈধ উপায়ে এই অর্থ অর্জন করেছেন।
গুলশান আনোয়ার
নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর রুল দিয়েছিলেন আদালত। ২০২০ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত থেকে তিনি জামিন পান।
ওই বছরের ৩০ জুলাই বিভিন্ন ব্যাংকে ‘আইনি উত্স’ ছাড়া ৪২ কোটি টাকা জমা দেওয়ার অভিযোগে খালিদীর বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের উপপরিচালক ও মামলার বাদী গুলশান আনোয়ার প্রধান বলেন, ‘খালিদী ‘‘ভুয়া নথি’’ তৈরি করে অবৈধ উপায়ে এই অর্থ অর্জন করেছেন।’
তবে খালিদী তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
ইউডি/এআই

