জাপানের রাষ্ট্রদূতের বক্তব্য নিয়ে আমরা বিশেষ উদ্বিগ্ন না: পররাষ্ট্রমন্ত্রী

জাপানের রাষ্ট্রদূতের বক্তব্য নিয়ে আমরা বিশেষ উদ্বিগ্ন না: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে জাপানের রাষ্ট্রদূতের বক্তব্যে বাংলাদেশ বিশেষ উদ্বিগ্ন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।

শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে রোববার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং, বাংলাদেশ (এফইএস, বাংলাদেশ) যৌথভাবে আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

তিনি বলেন, ‘গত (জাতীয় সংসদ) নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে আমি শুনেছি। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই। আমি আশা করবো, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’

এ বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, ‘কোনো দুষ্ট লোক তাকে ভুল তথ্য দিয়েছে। তিনি সাদাসিধে মানুষ, বাংলাদেশের খুব ভালো বন্ধু। ওদের (দুষ্ট লোক) তথ্য মতে বলছে, পুলিশ এসে ভোট দিয়েছে। সে কথা তিনি বলে ফেলেছেন। তিনি ভালো মানুষ। এটা নিয়ে আমরা বিশেষ উদ্বিগ্ন না।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading