অ্যাপলের কাছে ব্যাখ্যা চাইলেন মাস্ক

অ্যাপলের কাছে ব্যাখ্যা চাইলেন মাস্ক

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:২৯

মাইক্রোব্লগিং সাইট টুইটারে বেশিরভাগ বিজ্ঞাপন প্রচার বন্ধ করায় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের কাছে ব্যাখ্যা চেয়েছেন টুইটারের প্রধান ইলন মাস্ক।

সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এক টুইটবার্তায় বিষয়টি নিয়ে কথা বলেন ইলন মাস্ক।

অ্যাপলের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘তারা কি আমেরিকার মত প্রকাশের স্বাধীনতাকে ঘৃণা করে? এখানে এসব কী হচ্ছে টিম কুক?’

অ্যাপল নিয়ে একাধিক টুইট করে মাস্ক দাবি করেন, অ্যাপলের অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ সরিয়ে ফেলতে হুমকি দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে কোনো কারণ এখনো আমাদের জানানো হয়নি।

অ্যাপল গোপনে অ্যাপ স্টোরের গ্রাহকদের কাছ থেকে ৩০ শতাংশ কর নিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে মাস্ক লেখেন, ‘আপনারা কি জানেন, অ্যাপ স্টোর থেকে যাই কেনেন না কেন, সেটি থেকে গোপনে ৩০ শতাংশ কর নেয় অ্যাপল?’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading