ইরানকে হারিয়ে নকআউট পর্বে আমেরিকা
উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ০৭:৪০
আট বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল আমেরিকা। আর তাতেই নিশ্চিত হয়ে গেল শেষ ষোলতে যাওয়ার টিকিট।
আল থুমামা স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১টায় ইরানের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে জিতেছে আমেরিকা। গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিক।
নকআউট পর্বে যেতে জিততেই হবে- এমন সমীকরণে শুরু থেকে গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় আমেরিকা।
সাফল্য মিলল প্রথমার্ধের শেষ দিকে। অনেকটা সময় পর্যন্ত খোলসে বন্দি থাকা ইরান বিরতির পর চেষ্টা করল, কিন্তু শেষ রক্ষা হলো না। ব্যবধান ধরে রেখে শেষ ষোলোয় ওঠার আনন্দে মাতল আমেরিকা।
শেষ ষোলোতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আমেরিকা।
ইউডি/আতা

